ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ইদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীকে রওশন এরশাদের শুভেচ্ছা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আসন্ন ইদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। রবিবার (১১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


প্রেস উইং থেকে জানা যায়, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আবদুর রহিম ভূঁইয়া প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজুকে তার গণভবন কমপ্লেক্সের বাসভবনে এ শুভেচ্ছা কার্ড হস্তান্তর করেন।


এর আগে গত মঙ্গলবার (৬ জুলাই) প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরকে ইদুল আযহার শুভেচ্ছা জানান।

ads
ads
ads

Our Facebook Page

↑